ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মাধবপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

মুজিব বর্ষের শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি"ও ‘নিরাপদ মানসন্মত পণ্য’ এমন প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জ মাধবপুরে আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ মার্চ সোমবার সকাল  ১১টায় উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা—তুজ—জোহরা সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাধবপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনুজ পাল, সাধারন সম্পাদক শাহ সেলিম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আবুল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাংবাদিক মিজানুর রহমান, আবুল হোসেন সবুজ, সানাউল হক শামীম, উপজেলা বিভিন্ন দপ্তরে প্রধানগণ সহ অনেকে। সভায় বক্তারা ভোক্তা অধিকার দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। সব ব্যবসায়ীদের ভোক্তাদের নিকট সঠিক পরিমাণে ও নিরাপদ খাদ্য সরবরাহ করা হয় সে বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে ভোক্তাদেরও দেখে শুনে পণ্য ক্রয়ের পরামর্শ প্রদান করা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑